শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কিউবা মিশেলের অভিষেক; সানডের গোলে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে কিংস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে এএফসি চ্যালেঞ্জ লীগের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের রেকর্ড লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে কিংস। তৃতীয় মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি হয় ডরিয়েলটনের ব্যর্থ বাইসাইকেল কিকে। তবে ষষ্ঠ মিনিটে সুযোগটি আর হাতছাড়া করেনি কিংস। মঙ্গলবার রাতে কাতারের দোহার সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একমাত্র গোলটি আসে ষষ্ঠ মিনিটেই। কর্নার থেকে উড়ে আসা বলে শট নেন তপু বর্মন। জটলার মধ্যে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন সানডে।

এরপর একের পর এক আক্রমণে ম্যাচে প্রাধান্য দেখায় কিংস। বিশেষ করে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবনের অসাধারণ সেভ বারবার রক্ষা করেছে দলকে। প্রথমার্ধে আল কারামাহ একাধিকবার গোলের সুযোগ পেলেও সফল হয়নি কিংসের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন এই মৌসুমে আবাহনী থেকে আসা মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। ৬৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলার কিউবা মিচেল অভিষেক ম্যাচে নামেন কিংসের জার্সিতে।

ম্যাচের শেষভাগে আল কারামাহ সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে ৮০ মিনিটে জাকারিয়ার হেডে গোল নিশ্চিত মনে হলেও, দুর্দান্ত ফিস্টে সেভ করেন শ্রাবন। শেষদিকে রাকিব হোসেন এবং কিউবার দুর্দান্ত প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ালেও ব্যবধান আর বাড়েনি।

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব। এতে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে অংশগ্রহণ করবে বসুন্ধরা কিংস ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর