সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আওয়ামী লীগের প্রয়াত ৮ নেতার কবরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার শ্রদ্ধা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

চট্টগ্রামের আওয়ামী লীগের প্রয়াত ৮ নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।

শুক্রবার (২২ মার্চ) প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, ইসহাক মিয়া, এবিএম মহিউদ্দিন চৌধুরী,আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এম ইদ্রিস চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

 

ওয়াসিকা আয়শা খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী, দুরদর্শী ও আদর্শিক নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে, আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম থেকে সকলকে শিক্ষা গ্রহণ করে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল হক, আওয়ামী লীগ নেতা এডঃ চন্দন বিশ্বাস, মোহম্মদ আলী,এস এম সালেহ, মহিউদ্দিন ভান্ডারী,আবুল বশর, নাজিম উদ্দীন সুজন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল প্রমুখ|


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর