বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবির ডা. জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তারেক রহমান-এরদোয়ান বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বারোপ জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে শ্রমিকদের চিকিৎসায় বড় উদ্যোগ, শিল্পাঞ্চলে হচ্ছে ১০০ শয্যার হাসপাতাল জাপান-তুরস্কে পোশাক রপ্তানিতে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি স্বাক্ষরিত হলো ২০২৭ সালের হজ চুক্তি, বাংলাদেশিদের জন্য কোটা ৮৩,৫০০

ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আজ(১১ নভেম্বর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’ প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এস এম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা গৌরব বোধ করছেন। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময়ে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর