সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

জাতীয় নির্বাচনে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা রিশি সুনাক। শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটে তিনি এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। অপরপক্ষে বর্তমান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ৪১২ আসন।

নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে সুনাক বলেছেন, ‘আমি এই কাজটি (প্রধানমন্ত্রীর দায়িত্ব) আমার সবকিছু দিয়ে করেছি। কিন্তু আপনারা একটি স্পষ্ট সংকেত পাঠিয়েছেন যে যুক্তরাজ্যের সরকারকে পরিবর্তন করতে হবে এবং আপনাদের এই রায় গুরুত্বপূর্ণ। আপনাদের রাগ, হতাশা শুনেছি। আর এই ক্ষতির দায় আমি নিচ্ছি।’

দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে তিনি বলেন, ‘এই ফলাফলের পর, আমি দলের নেতার পদ থেকে সরে দাঁড়াব, তবে এক্ষুনি নয়। আমার উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক ব্যবস্থা হয়ে গেলেই পদত্যাগ করব।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর