সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মিয়ানমারে গোলাগুলির শব্দ, আতঙ্কে টেকনাফের মানুষ 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ পৌরসভা সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। সোমবার সকালে থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। শব্দে টেকনাফ পৌরসভার বাড়িঘর কেঁপে উঠছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল করিম বলেন, ‘মিয়ানমার থেকে যেভাবে মর্টাসেলের শব্দ আসছে, মনে হচ্ছে যেন, আমাদের ঘরের সামনে সংঘাত হচ্ছে। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।’

টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে জানিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, টেকনাফ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।

গত দুই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত বাংলাদেশে প্রভাব ফেলেছে। ওপারের গোলাগুলি ও মর্টারশেলের শব্দে অতিষ্ঠ উখিয়া-টেকনাফের সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এপারে হতাহত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর