শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

ফ্রান্স ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পিকার্স সামিট এবং  যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন‘ শীর্ষক সম্মেলনে যোগদান করে দেশে ফিরেছেন। 

এতে জানানো হয়, ফ্রান্স সফরকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়লের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত ‘লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া হাউজ অফ লর্ডস স্পিকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর