সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশ টিভির সাংবাদিককে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৯:২৭ অপরাহ্ন

দেশ টিভির সাংবাদিককে লিগ্যাল নোটিশ

বেসরকারি টেলিভিশন দেশ টিভির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী ও সৈয়দা শাহিন আরা লাইলী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ একলাছ উদ্দিন ভুঁইয়া এই নোটিশটি পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন জানান এই আইনজীবী।

নোটিশে বলা হয়, তার ১নং মক্কেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৮-২০১৯ কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য। এছাড়া সামাজিকভাবে সম্মানিত মহিলা। ২নং নোটিশদাতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এবং সমাজসেবী বটে।

দেশ টিভিতে প্রচারিত জমি দখলসংক্রান্ত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট হিসেবে দাবি করা হয় নোটিশে।

আইনজীবী দাবি করেন, তার মক্কেলরা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়েছেন। তাদের কোনো বক্তব্য না নিয়ে প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনকে মানহানিকর, একপেশে এবং সম্প্রচার নীতিমালার পরিপন্থী বলে দাবি করা হয়।

এবিষয়ে দেশ টিভির প্রতিবেদক জানান, সংবাদটির বিষয়ে আমার কাছে যথাযত প্রমাণ রয়েছে। এছাড়াও আমি কাউন্সিলর চামেলীর মন্তব্য নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এখানে দখলের বিষয়টি সুস্পষ্ট প্রমাণিত হওয়ায় তারা আমাকে দমানোর জন্য এবং নিজেদের অপরাধ আড়াল করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে। লিগ্যাল নোটিশটি এখনো আমি আমার হাতে এখনো পাইনি। পেলে অবশ্যই জবাব দিবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর