বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবির ডা. জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তারেক রহমান-এরদোয়ান বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বারোপ জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে শ্রমিকদের চিকিৎসায় বড় উদ্যোগ, শিল্পাঞ্চলে হচ্ছে ১০০ শয্যার হাসপাতাল জাপান-তুরস্কে পোশাক রপ্তানিতে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি স্বাক্ষরিত হলো ২০২৭ সালের হজ চুক্তি, বাংলাদেশিদের জন্য কোটা ৮৩,৫০০

জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন ।আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে এসে পৌঁছান।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে গতকাল তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।আগামীকাল(১২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান (কপ -৩১) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে,প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ(সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর