বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, তিনি জাতির সম্পদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে দলে আচমকা ডাক পেয়েছেন অভিজ্ঞ বেটার লিটন দাস।

আজ শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন। দুই  ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এর মধ্যেই এলো সুখবর। প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

জানা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে উঠায় শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে রোববার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর