সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক জয়ের পর  দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশের সমর্থকদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে। এরই মধ্যে ম্যাকাইয়ে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’ হয়ে গেছে। একই সঙ্গে বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহ করতে দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটির দাবি, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে টিকিট বিক্রি হচ্ছে।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সই দ্বিতীয় ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকদের মধ্যেও ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয় সফরকারীরা। পরে মাত্র ৫৭ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে পেরিয়ে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য অস্ট্রেলিয়ার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর