মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, তিনি জাতির সম্পদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুরুতে সীমিত ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে পূর্ণাঙ্গ অপারেশনে নেওয়া হবে।  

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “যেভাবেই হোক, আমরা ১৬ ডিসেম্বর এটা ওপেন করতে চাই।”

তিনি জানান, টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে বিভিন্ন যন্ত্রপাতি, ইন্টারনেট ব্যবস্থা ও অপারেশনাল সিস্টেমের প্রতিদিনই পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় ৫৭ শতাংশ। বাকি ইন্টিগ্রেশন ও প্রযুক্তিগত কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গভাবে চালু হলে থার্ড টার্মিনালের মাধ্যমে বিমানবন্দরের সক্ষমতা আগের তুলনায় প্রায় চার গুণ বৃদ্ধি পাবে। নতুন টার্মিনালটি সর্বোচ্চ ২৫০টি উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা অর্জন করবে বলে জানান মন্ত্রী।

জাপানি অংশীদারদের সঙ্গে আলোচনার পর টার্মিনাল পরিচালনা থেকে বাংলাদেশের রাজস্ব অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এখনো প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধ বাকি রয়েছে।

সরকারের আশা, থার্ড টার্মিনাল চালু হলে আগামী বছর থেকেই বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। বিমানবন্দরে নেমেই বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের আধুনিক অবকাঠামো ও সক্ষমতার ইতিবাচক ধারণা পান, সে লক্ষ্যেই টার্মিনালটি প্রস্তুত করা হচ্ছে।

বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণের অর্থ ব্যয় করে শুধু নাম পরিবর্তনের প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুত থার্ড টার্মিনাল চালু করা এবং এর সেবার মান নিশ্চিত করা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর আংশিক কার্যক্রম শুরু হওয়ার পর ধাপে ধাপে টার্মিনালটি পুরোপুরি চালু করা হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে টার্মিনালের পূর্ণ দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর