মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, তিনি জাতির সম্পদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশি আবেদনকারীদের অংশগ্রহণের সুযোগ সহজ করতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিশেষ ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনা দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা-সুবিধা চালু করা হয়েছে।

ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদন করতে হলে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক ‘আমন্ত্রণপত্র’ জমা দেওয়া বাধ্যতামূলক।

ভিসা প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের আগের ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে গ্যারান্টি লেটারকে ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করেছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র সরাসরি ফেরত দেওয়া হবে। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ও ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন এড়াতে অনলাইন আবেদনপত্র সতর্কতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে আবেদনকারীদের হয়ে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আবেদনপত্র পূরণ না করার জন্য সতর্ক করেছে দূতাবাস।

ভিসাসংক্রান্ত সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস আরো জানিয়েছে, আইন অনুযায়ী ভিসার মেয়াদ ও চীনে প্রবেশের অনুমতি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথিত প্রভাব কিংবা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর