রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ঢাকায় এসেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই : চিফ হুইপ নূরুল ইসলাম মনি ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

ঢাকায় যাত্রা বিরতি করছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ইনফান্তিনো। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর