সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ক্যারিয়ারের ইতি টানলেন রোমেলু লুকাকু প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে’র রায় ১৯ নভেম্বর, অপেক্ষায় বিশ্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো শি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল ফিলিপাইন ও অস্ট্রেলিয়া ইরানে বাস দুর্ঘটনায় প্রাণহানি ১২, আহত ১৬

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ৪০০ রানে অলআউট করল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ৭৩ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।

৯২ রানে অপরাজিত থেকে আগের দিন শেষ করেছিলেন লিটন দাস। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে এসে সেটাকে ৩ অঙ্কে রূপ দিতে ভুল করেননি এই ব্যাটার৷

দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন, সেটাও আবার ছক্কা মেরে। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে তিনি অঙ্কে পৌঁছান লিটন। টেস্টে এটি লিটনের অষ্টম সেঞ্চুরি।

সেঞ্চুরিতে ভিন্নধর্মী এক উদযাপনও করেছেন লিটন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে একটা কাগজও বের করেছেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’

লিটনের মেয়ে আনায়রা আজ তিন বছর পূর্ণ করেছেন। সেঞ্চুরির এই বিশেষ উপলক্ষ্যটা তাই তাকেই উৎসর্গ করলেন লিটন।

লিটনের সেঞ্চুরির পরপর ১০ রান করে বিদায় নেন মেহেদী মিরাজ। তখন দলীয় সংগ্রহ ৩৫৯। ১১ রান যোগ করতেই ফেরেন লিটনও। মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন তিনি।

শেষ ২ উইকেটে ৩০ রান যোগ করেছেন বাংলাদেশের টেইলেন্ডার ব্যাটাররা। তাতে সবমিলিয়ে স্কোর দাঁড়িয়েছে ৪০০। হাসান মাহমুদ ১৬ এবং তাসকিন আহমেদ ১৭ রান করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর