বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, তিনি জাতির সম্পদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

সাফের সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন।

শনিবার (১ আগস্ট)  ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থায়   টানা আরও এক মেয়াদের জন্য সাফের নেতৃত্বে থাকছেন তিনি। ২০০৯ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে দায়িত্ব ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন।

যদিও ২০২৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি, তবে আঞ্চলিক ফুটবল প্রশাসনে তার অবস্থান অক্ষুণ্ন রয়েছে।

সাফের গঠনতন্ত্রে আগে সভাপতির মেয়াদ ও বয়সসীমা নিয়ে বিধিনিষেধ থাকলেও গত বছর সংবিধান সংশোধনের মাধ্যমে সেসব সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। এরপর থেকেই তার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।

এবারের নির্বাচনে তিনি বাফুফের আনুষ্ঠানিক সমর্থন ছাড়াই নেপাল ও ভুটানের ফুটবল সংস্থার সমর্থনে প্রার্থী হন। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তার নির্বাচিত হওয়া নিশ্চিত হয়।

একই কংগ্রেসে বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এদিকে কংগ্রেসে নেপালের ফুটবল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আন্তর্জাতিক কার্যক্রমের বাইরে থাকা নেপালকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সময় দিয়েছে সাফ।

নির্ধারিত সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপাল আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে। অন্যথায় দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়বে।

সাফ জানিয়েছে, নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে স্বাগতিক বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপেই অন্তর্ভুক্ত করা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের সিদ্ধান্তই সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের অংশগ্রহণের বিষয়টি নির্ধারণ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর