শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিসিবিতে যে দায়িত্ব পেলেন সংগীতশিল্পী আসিফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই প্রক্রিয়া সম্পন্ন হয় গতকাল সোমবার বিসিবির নির্বাচনের পর। 

এদিন সন্ধ্যায় আসিফ আকবরকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ১২টায় মিরপুরে নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২ মাসের জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে বোর্ড। আপাতত কমিটিগুলোর চেয়ারম্যান ঠিক করেছে বোর্ড।

ধীরে ধীরে এই কমিটিগুলো বর্ধিত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

আসিফ পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বই। তাকে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি নির্বাচন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছে দুইজন, তারা হলেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর