সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

 ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে এ মাসে ওয়ানডে ও চারদিনের ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন ২০২০ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি।

১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)  ভাল পারফরমেন্স করা বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি সুযোগ হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরও।

ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।

ডিপিএলে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি আকবর। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১২ ম্যাচের ৭ ইনিংসে ১৩৬ রান করেন তিনি।

ডিপিএলে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট শিকারি আবাহনী লিমিটেডের হয়ে খেলা রাকিবুল। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচের ১১ ইনিংসে ৫১২ রান করেছেন মাহফিজুল। ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৪৮৩ রান করে ইমার্জিং দলে সুযোগ পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলা রাফসান।

বল হাতে দারুণ ছন্দে ছিলেন দুই স্পিনা জীবন ও ওয়াসি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সি গায়ে ১৬ ম্যাচে ২১ উইকেট নেন জীবন। একই দলের হয়ে ১২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেন ওয়াসি।

পেসারদের মধ্যে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ১২ ম্যাচে ২০ উইকেট শিকার করেছে আসাদুজ্জামান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। আগামী ১২ মে রাজশাহীতে ওয়ানডে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১৪ ও ১৬ মে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে। ২৭ মে থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

বাংলাদেশ ইমার্জিং দল : আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর