বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতের ট্রফি হোটেলে নিয়ে গেছেন নাকভি, বিসিসিআই বলল এটি অনভিপ্রেত ও অক্রীড়াসুলভ আচরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে জয় উৎসবের মাঝে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে — পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি না নিয়েই মাঠ ছেড়েছে ভারতীয় দল। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবি করেছে, তাদের প্রাপ্য এশিয়া কাপ ট্রফি ও পদক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আমরা একটি দেশের সঙ্গে যুদ্ধ করছি। সেই দেশের একজন নেতা যদি আমাদের হাতে ট্রফি তুলে দিতে আসেন, তাহলে সেটা আমরা মেনে নিতে পারি না। তাই ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ট্রফি নিইনি, তার মানে এই নয় যে সেটি বা পদকগুলো নিয়ে গিয়ে কেউ নিজের হোটেল কক্ষে রাখবেন। এটি অনভিপ্রেত ও অক্রীড়াসুলভ আচরণ। আমরা আশা করি, দ্রুতই ট্রফি ও পদক আমাদের কাছে ফেরত পাঠানো হবে।’

সাইকিয়া জানান, এসিসি সভাপতির এমন আচরণের তীব্র প্রতিবাদ জানানো হবে আগামী নভেম্বরে আইসিসির বৈঠকে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিপক্ষে জয়কে সামরিক অভিযানের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটি যেন খেলার মাঠের ‘অপারেশন সিঁদুর’।’ বিসিসিআইও সেই বক্তব্যে সুর মিলিয়েছে। সাইকিয়া বলেন, ‘যেভাবে আমাদের সেনারা সীমান্তে অভিযান চালায়, ঠিক তেমনই এবার ভারতীয় ক্রিকেটাররা মাঠে সাড়া দিয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’

এশিয়া কাপের ফাইনালের পর মাঠে একটি কল্পিত ট্রফি নিয়ে উদ্‌যাপন করতে দেখা যায় ভারতীয় দলকে। ভারতীয় অধিনায়ক বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এমন ঘটনা আগে কখনও দেখিনি।’

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ও পিসিবি কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, ভারত ক্রিকেটকে রাজনৈতিক রঙ দিচ্ছে এবং ক্রীড়ার স্পিরিটকে অসম্মান করছে।

বিসিসিআই জানিয়েছে, তারা ভারতের কেন্দ্রীয় সরকারের ক্রীড়া-নীতি মেনেই কাজ করে। তাই পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না, শুধুমাত্র বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় দল দুটি।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর