শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক: রমিজ রাজা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেটীয় দ্বন্দ্বে এবার টাইগারদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। এ সময় ভারতের সমালোচনায় মাতেন তিনি।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিচ্ছেন পাক কিংবদন্তি। স্পষ্ট করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং যৌক্তিক। রমিজ রাজা বলেন, আমার মতে, বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ, প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।

খেলার সঙ্গে রাজনীতি মেশানোয় ভারতের সমালোচনা করেন রমিজ রাজা। রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র জড়িত না থাকার পরও মুস্তাফিজের সঙ্গে যা করা হয়েছে, তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রমিজ রাজা বলেন, খেলা ও রাজনীতি কখনো এক করা উচিত নয়। মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।

ভারতের আচরণের উদাহরণ টেনে পাক কিংবদন্তি আরও বলেন, এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর