শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রাথমিক দলে হামজা, নেই সামিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচ উপলক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। রাখা হয়েছে প্রাথমিক দলেও। তবে কানাডার লিগে খেলা সামিত শোমকে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, হামজাকে সেপ্টেম্বরের উইন্ডোতে পাওয়ার জন্য তার ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কানাডার লিগে কাভারলির হয়ে ৬ ও ১৪ সেপ্টেম্বরে ম্যাচ থাকায় সামিত সোমকে এই দুই প্রীতি ম্যাচে পাচ্ছেন না তারা।

আমের বলেছেন, ‘সেপ্টেম্বরে সামিতের ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের প্রাথমিক দলে রাখা হয়নি। তবে হামজা চৌধুরী রয়েছেন। কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর