শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি খেলতে চীনে যাচ্ছে বাংলাদেশ নারী ও পুরুষ দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

চীনের ডাজহু’তে আগামী ০৩-১৪ জুলাই অনুষ্ঠাতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল। 

শনিবার (২৮ জুন) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন সম্পন্ন হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

hokey4

এসময় খেলোয়াড়দের বিদেশে অবস্থানকালীন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য উপদেশ দেন বাহফে সভাপতি । পাশাপাশি শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে খেলার নির্দেশনা দেন।

এছাড়াও প্রচেষ্টা আর নিষ্ঠা ধরে রেখে প্রতিটি খেলায় খেলতে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেন বাহফে বিমান বাহিনীর প্রধান। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

hokey2

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও ১০টি দল- পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং চায়না, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

hokey3

বিগত ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিলো। এবারও বাংলাদেশ হকি ফেডারেশন ভালো ফলাফল আশা করছে।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। -৭১ টিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর