শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দীর্ঘদিন পর আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ম্যাচ সামনে রেখে দীর্ঘ সাত মাস পর আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। দলে যোগ দিয়েই সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইন্টার মায়ামি তারকা।

মেসিকে সাথে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে  পরবর্তী দুই ম্যাচে জয় চায় আলবিসেলেস্তে। দীর্ঘদিন পর ফেরাটা রাঙাতে অনুশীলনে সতীর্থদের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মেসি। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হওয়ায়, দলে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের প্রাধান্য দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কাতার ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা জানা নেই সমর্থকদের। তবে, এখনও আশা ছাড়েননি তারা। এবার চিলি ও কলম্বিয়া ম্যাচ সামনে রেখে মেসির ফেরাটা একটু আলাদা।

কারণ, জাতীয় দলের হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছর নভেম্বরে। ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে গোল পাননি তিনি। পরের ম্যাচে জয়ে সেই মেসি নৈপুণ্যে পেরুকে হারিয়ে জয়ে ফেরে আলবিসেলেস্তে। ১৯ নভেম্বর খেলা সেই ম্যাচে লাউতারো মার্টিনেজের গোলে অ্যাসিস্ট ছিলো তার।

তবে, নতুন বছরে ইনজুরির কারণে মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। তাকে ছাড়াই অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে দাপুটে জয় পায় আর্জেন্টিনা। জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ম্যাচে নিজেকে ফিরে পেতে চান আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনায় আসার আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসেন মেসি। দুই গোল ও তিন অ্যাসিস্টে ৫-১ গোলে কলম্বাসকে হারায় মায়ামি। মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে ৫ গোল করেছেন মেসি। তার নৈপুণ্যেই পয়েন্ট টেবিলের ছয় নম্বর থেকে তিনে উঠে এসেছে  মায়ামি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর