শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শক্তিশালী জর্ডানের বিপক্ষে জয়ের সমান ড্র বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা  শক্তিশালী জর্ডানের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে লড়াই করে ২-২ গোলে  ড্র করল বাংলাদেশ নারী ফুটবল দল।  

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

এই ম্যাচ দিয়ে মরুদেশটিতে সফর শেষ করল পিটার জেমস বাটলারের দল। প্রথম প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মেয়েরা।

এদিন পঞ্চম মিনিটে তাইয়েহ ফারাহর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৩তম মিনিটে সমতা ফেরান দুটি উইমেন’স সাফ জয়ী ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।

এরপর ৫৮তম মিনিটে আবারও বিতার বানার লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৮২তম মিনিটে সমতা আনেন রিপা। বাকি সময় কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।

চলতি মাসের শেষ দিকে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ বাটলার। সে চাওয়া পূরণের পাশাপাশি শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে হার এড়িয়ে নিজেদের উন্নতির ছাপ দেখাল মেয়েরা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর