বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কেপ ভার্দের বিপক্ষে আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে খেলবে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধাপ এগিয়ে যাবে লা আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ সামনে রেখে দুই দলের জার্সি নিশ্চিত করেছে ফিফা।

শেষ ষোলোতে ওঠার লক্ষ্যে ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। সেদিন নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, সঙ্গে থাকবে সাদা শর্টস এবং সাদা মোজা পরে মাঠে নামবেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসরা। আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও এই কিট পরে খেলেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

এর আগের ম্যাচে জর্ডানের সঙ্গে নেভি ব্লু কালারের জার্সি পরে মাঠে নামেন মেসি বাহিনী। কেপ ভার্দের বিপক্ষে সেই জার্সিতে পরিবর্তন এনে আকাশি-সাদা পরে মাঠে নামছেন তারা।

এবারের বিশ্বকাপে এই প্রথম একই কিট দ্বিতীয়বার ব্যবহার করতে যাচ্ছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে হোম জার্সির সঙ্গে গাঢ় নীল শর্টস ও মোজা পরেছিলেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলেছিল বিকল্প জার্সিতে।

অন্যদিকে কেপ ভার্দে মাঠে নামবে তাদের সম্পূর্ণ নীল রঙের হোম কিট পরে। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে ওঠার দুই ম্যাচেও একই জার্সি পরেছিল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দলটি।

যথারীতি গোলরক্ষকদের জার্সিতেও থাকবে আলাদা রং। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস পরবেন সম্পূর্ণ সবুজ কিট, যা তিনি অস্ট্রিয়ার বিপক্ষেও পরেছিলেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া খেলবেন হলুদ জার্সিতে। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচিত হওয়া সেই ম্যাচেও তাঁর গায়ে ছিল একই রঙের কিট।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের রেফারির নাম এখনো ঘোষণা করেনি ফিফা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে ফিফা জানিয়েছে, ম্যাচ পরিচালনার সময় রেফারি লাল জার্সির সঙ্গে কালো শর্টস ও কালো মোজা পরবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর