বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঈদ উদযাপনে ফিলিস্তিনকে হামজা চৌধুরীর স্মরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য হামজা দেওয়ান চৌধুরী ঈদ উদযাপনেও ফিলিস্তিনের জন্য ভালোবাসা ও সংহতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন এই প্রবাসী ফুটবলার।

ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়ার মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন হামজা। এছাড়া অন্য একটি ছবিতে তাকে কালো ফিতার একটি ব্রেসলেট পরতে দেখা যায়, যেখানে সংযুক্ত রয়েছে লকেট আকৃতির ফিলিস্তিনি পতাকা।

তৃতীয় ছবিতে সেই পতাকাটি আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। শুধু তাই নয়, তার হাতের নিচে রাখা ছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘কেফিয়াহ’ স্কার্ফ, যা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতীক। ঈদ আনন্দের মাঝেও যে হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য, তা স্পষ্ট হয়ে উঠেছে তার এই প্রতীকী বার্তায়।

ইউরোপিয়ান ফুটবলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ধারা বেশ আগে থেকেই চলছে। তবে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর রীতি চালু করার পথিকৃৎদের একজন হামজাই।

এর আগেও এক ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা দেখে তিনি ম্যাচ জিতলে সেটি ওড়ানোর পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর মাধ্যমে পতাকাটি সংগ্রহ করে মাঠে উড়িয়েছিলেন তিনি। তার সেই প্রতিবাদ বিশ্বব্যাপী আলোচনায় আসে এবং প্রশংসিত হন তিনি ও ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা।

হামজার এই ছবি দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। এদিকে, যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। এতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে হামজার ঈদ উদযাপনের মাঝেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর