মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্বকাপে রেফারিসহ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করল ফিফা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে দু মাসের বেশি সময় বাকি রয়েছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে এবারের আসর। 

বিশ্বকাপ আসরকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে টুর্নামেন্টের জন্য মোট ১৭০ জনকে নির্বাচিত করা হয়েছে।

এই তালিকায় ছয়টি কনফেডারেশন এবং ৫০টি সদস্য সংস্থা থেকে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ কর্মকর্তা রয়েছেন। রেফারিদের মধ্যে ছয়জন নারী।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা বলেন, নির্বাচিত ম্যাচ কর্মকর্তারা বিশ্বের সেরা। প্রকাশিত কর্মকর্তাদের একটি বৃহত্তর দলের অংশ ছিলেন, যাদের গত তিন বছর ধরে চিহ্নিত ও পর্যবেক্ষণ করা হয়েছে। তারা সেমিনারে অংশ নিয়েছেন এবং ফিফা টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়াও ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে তাদের পারফরম্যান্স নিয়মিত মূল্যায়ন করা হয়েছে।

এবারের বিশ্বকাপে ৪৮টি দল এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের আসরটি কাতারে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৩২টি দল ৬৪টি ম্যাচ খেলেছিল। এবারের আসরে কর্মকর্তার সংখ্যা তার চেয়ে বেশি।

কলিনা বলেন, ছয়জন নারী ম্যাচ কর্মকর্তা নির্বাচিত হওয়ার ঘটনাটি চার বছর আগে কাতারে শুরু হওয়া একটি ধারারই ধারাবাহিকতা, যার মাধ্যমে আমরা নারী রেফারিংকে আরও উন্নত করতে চাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর