সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্রীলংকার ম্যাচের আগে বাংলাদেশের টিম হোটেলে ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ দল।  আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আজ শনিবার ( ১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে লিটন-মোস্তাফিজদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আসিফ মাহমুদদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এডমিন পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আবু ধাবিতে শ্রীলংকার বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম।

উৎসাহ দিতে প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আসিফ মাহমুদকে জার্সি উপহার দেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন তিনি।

বাংলাদেশ টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর