শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তাইজুলের ২৫০ উইকেট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

ঢাকায় মিরপুর টেস্টের শেষ দিনে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়েছেন ২৫০ উইকেট।

আজ রোববার (২৩ নভেম্বর) মিরপুরে শেষ দিনে সাবধানতায়  ব্যাটিং করছিলেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার কার্টিস ক্যাম্পার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। কিন্তু হঠাৎই ছন্দ হারান ম্যাকব্রাইন। তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রাইন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নিয়ে কোন লাভ না হলে ম্যাকব্রাইনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরও একটি ইতিহাস গড়েন তাইজুল ইসলাম। স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।

আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন এই স্পিনার। সাকিবের চেয়ে ৯ উইকেট পেছনে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু করেছিলেন তাইজুল। সিলেটে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে তিনি একটু এগিয়ে যান রেকর্ডের দিকে।

মিরপুরে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন সাকিবকে। দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেট নিয়েই নিজেকে তুলে নেন সবার ওপরে। বাংলাদেশ সময় শনিবার রাতে সামাজিকমাধ্যমে তাকে শুভেচ্ছাও জানান সাকিব আল হাসান।  ফেসবুকে সাকিব তাইজুলকে নিয়ে লিখেন, ‘অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।’

২০১৩ সালের নভেম্বরে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। সেই রেকর্ড তাঁর ছিল টানা এক যুগ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর