শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ টুর্নামেন্টে  শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর)  ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে ভারত বিচ হ্যান্ডবল দলকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির  সিপাহি খোকন মোল্লা। বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে  পরাজিত করেছিল।  সে ম্যাচেও  সেরা খেলোয়াড়  নির্বাচিত হয়েছিলেন বিজিবির খোকন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে।

উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ প্রতিযোগিতায় মোট ৬টি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকা অংশগ্রহণ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর