মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত ছিল আইপিএল। দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় আগামী শনিবার থেকে আবার মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ। কিন্তু নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক নাম প্রত্যাহার করায় বদলি হিসেবে আসরের বাকি সময় মাঠে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে।

বুধবার (১৪ মে) এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছে দলটি। তারা লিখেছে, দুই বছর পরে মোস্তাফিজুর ফিরেছে। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে।

এর আগে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএল খেলেছিলেন । ২০২২ সালে ৮ ম্যাচে আটের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ২০২৩ এ অবশ্য মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। ২ ম্যাচে ৭ ওভারে ৭৯ রান খরচে নিয়েছিলেন এক উইকেট। সবমিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।

আপাতত দ্য ফিজের দিল্লি পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষিক্ত আসরে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজ। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল আপাতত বন্ধ আছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর শনিবার থেকে আবারও শুরু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর