শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইংল্যান্ড এর কাছে ৩ দিনেই জিম্বাবুয়ের পরাজয় বরণ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

টেস্টের তৃতীয় দিনই জিম্বাবুয়েকে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬৫ রান করে ইংল্যান্ড। জবাবে ২৬৫ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।নটিংহ্যামে চারদিনের টেস্টের প্রথম ইনিংসে ৩০০ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩০ রান করে জিম্বাবুয়ে। ইনিংস হার এড়াতে আরও ২৭০ রান দরকার ছিল সফরকারীদের। তৃতীয় দিন ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন গতকালের দুই অপরাজিত ব্যাটার বেন কারান ও সিন উইলিয়ামস। ৮৮ রান করা উইলিয়ামসকে আউট করে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার শোয়েব বশির। ৮২ বল খেলে ১৬টি চার মারেন উইলিয়ামস। ৩৭ রান করে বশিরের দ্বিতীয় শিকার হন কারান।

এরপর পঞ্চম উইকেটে ওয়েসলি মাধভেরেকে নিয়ে ৬৫ রানের জুটিতে দলের রান ২শ পার করেন সিকান্দার রাজা। ৩১ রান করা মাধভেরেকে থামিয়ে জুটি ভাঙ্গেন ইংল্যান্ড পেসার অধিনায়ক বেন স্টোকস।

মাধভেরে ফেরার পর হাফ-সেঞ্চুরির স্বাদ পান রাজা। দলীয় ২৪১ রানে রাজাকে ফেরান বশির। ১০টি চারে ৬০ রান করেন রাজা। শেষ পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইংল্যান্ডের বশির ৮১ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৯ উইকেট শিকার করে সেরা খেলোয়াড়


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর