শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন ও মোস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’ (আইএল টি-টোয়েন্টি)-তে খেলার জন্য অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি (NOC) পেয়েছেন দুই তারকা পেসার তাসকিন  ও মোস্তাফিজ। 

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই বিদেশি লিগে খেলার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

এবার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে অবশ্য কিছুটা নাটকীয়তা দেখা গিয়েছিল। টুর্নামেন্টের নিলামের আগেই ইংলিশ পেসার লুক উডের বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে পরবর্তীতে সেই চুক্তি বাতিল করে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

প্রায় এক মাস পর মোস্তাফিজের ওপরই পুনরায় আস্থা রেখেছে তারা। ফলে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দুবাইয়ের জার্সিতেই দেখা যাবে তাকে। উল্লেখ্য, এর আগে একই মালিকানাধীন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন মোস্তাফিজ।

তাসকিন ও সাকিবের দল নিলাম থেকে ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। অন্যদিকে, ৪০ হাজার ডলারের ভিত্তিমূল্যে এমআই এমিরেটস দলে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফলে এবারের আসরে তিন বাংলাদেশি তারকাকেই মাঠ মাতাতে দেখা যাবে।

বিপিএল ও এনওসি প্রসঙ্গ ডিসেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত দিন-তারিখ ঘোষণা করা হয়নি। গত এক বছর দেশে এসে বিপিএল খেলেননি সাকিব, তাই তার আইএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। তবে তাসকিন ও মোস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে বিপিএলের চূড়ান্ত সময়সূচির ওপর।

এদিকে, একই সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিগ ব্যাশ লিগ’-এ অংশ নেওয়ার জন্য আগেই অনাপত্তিপত্র পেয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বিদেশি লিগগুলোর বিষয়ে এবার খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবি বেশ নমনীয় অবস্থান গ্রহণ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর