শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

পিএসএল খেলতে অনাপত্তিপত্র পেলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আজ সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজকে এনওসি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২২ মে থেকে ২৫ মে ২০২৫ পর্যন্ত সময়ের জন্য মিরাজকে পিএসএলে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্স দলের হয়ে মাঠে নামবেন।

এই মুহূর্তে জাতীয় দলের টি২০ স্কোয়াডে না থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজার জায়গায় মিরাজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। চলতি আসরে সাকিব যোগ দেয়ার আগে দলটির হয়ে খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ টি২০ দলের সঙ্গে থাকায় টুর্নামেন্টটিতে তিনি আর খেলছেন না।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর