শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পদত্যাগ করবেন না বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে সরাসরি পদত্যাগ করতে না বললেও সরকারের অসন্তোষের কথা জানান  অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার উপদেষ্টার বাসভবনে জরুরী এক বৈঠকে ফারুককে সরকারের এই মনোভাবের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। 

ফারুক আহমেদ তখন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার জানা গেল, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক ফারুক আহমেদ।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। বলেছেন, তারা আমার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান না। কিন্তু আমি পদত্যাগ করবো না। কারণ আমি নির্বাচিত বোর্ড সভাপতি।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক ক্রিকেটারদের পরামর্শেই এমন সিদ্ধান্ত ফারুকের। ক্রিকেটের ক্ষতির কথা চিন্তা করেই ফারুককে পদত্যাগ না করতে অনুরোধ করেন সাবেকরা। এরপরই নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেন তিনি।

এমন পরিস্থিতিতে ফারুককে সরালেই বিপাকে পড়বে ক্রিকেট বোর্ড। সরকারি হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। তাই ফারুককে জোরপূর্বক সরানোর পথে হাঁটলে সেটা দেশের ক্রিকেটের ভবিষ্যতকে থমকে দিতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর