শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে লাল-সবুজ জার্সিধারী যুবারা।

ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এই গোলে মূল অবদান ছিল অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের, যিনি নিখুঁতভাবে বলটি পৌঁছে দেন আশিকুরের কাছে ৮০ মিনিটে আবারও আলো ছড়ান ফয়সাল। এবার সহকারী ছিলেন মানিক। বক্সে মানিকের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে দলের লিড ২-০ করেন অধিনায়ক ফয়সাল। নেপাল যদিও ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করে। সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোলরক্ষক মাহিনকে পাশ কাটিয়ে বল জালে জড়ান নেপালের ফরোয়ার্ড।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। ১৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর