বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করল বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। ঐ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে বাংলাদেশে ফিরতে হচ্ছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলামকে।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ সকাল ১১ টায় শুরু হবে।

ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর