শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ইরানে হামলা নিয়ে ইসরায়েলের চাপে রাজি হননি বুশ-ওবামা-বাইডেন, রাজি হলেন শুধুই ‘ট্রাম্প’- জন কেরি ক্যান্সার ধরা পড়ার পর যা করেছিলেন নায়ক আলমগীর সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই: প্রধান নির্বাচক বাশার ইরানের অর্থ ছাড়ে সম্মতির খবর ‘ভিত্তিহীন’: যুক্তরাষ্ট্র লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলার নিষ্পত্তি মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নতুন বার্তা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করল বিসিবি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক ব্যানার: রেল প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করল বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। ঐ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে বাংলাদেশে ফিরতে হচ্ছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলামকে।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ সকাল ১১ টায় শুরু হবে।

ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর