বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক ব্যানার: রেল প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব । 

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে সরকারের। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাবিবুর রশিদ আরও জানান, নির্বাচন পরবর্তী সময়ে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রমের দৃশ্যমান প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর