বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের অর্থ ছাড়ে সম্মতির খবর ‘ভিত্তিহীন’: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত হয়েছে—এমন খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে কর্মরত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। খবর আল জাজিরার। 

আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের এক জ্যেষ্ঠ সূত্রকে উদ্ধৃত করা হয়।

তবে ওই প্রতিবেদন প্রকাশের পরপরই মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, ইরানের সম্পদ মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সম্মতি দেওয়া হয়নি।

এদিকে ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে এ ধরনের পরস্পরবিরোধী তথ্য সামনে আসায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, আলোচনা এগোলেও উভয় পক্ষের অবস্থানে এখনো স্পষ্ট দূরত্ব রয়ে গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর