শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মক্কা চুক্তির বিষয়ে ‘সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার’-আইনমন্ত্রী নিউইয়র্কে নয়, পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালন করবেন ট্রাম্প সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৩ নেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

নিউইয়র্কে নয়, পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালন করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী তিনি পেন্টাগনে পালন করবেন।

তবে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না থাকায় তিনি সেখানে যাচ্ছেন না—এমন খবর ক্ষোভের সঙ্গে অস্বীকার করেছেন ট্রাম্প।-খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুরুতে নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার যেখানে ছিল, সেখানে গিয়ে বক্তব্যের মাধ্যমে ৯/১১-এর ২৫তম বার্ষিকী স্মরণ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্মরণ অনুষ্ঠানের আয়োজকেরা সেখানে বক্তব্য দেওয়ার অনুমতি না দেওয়ায় তিনি পরিকল্পনা পরিবর্তন করেন।

শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ৯/১১-এর বার্ষিকীতে তিনি নিউইয়র্কে যাচ্ছেন না কেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, আমি পেন্টাগনে যাচ্ছি।’

সাংবাদিকরা জানতে চান, তিনি কেন দুই জায়গাতেই যেতে পারবেন না। ট্রাম্প তখনও একই উত্তর দেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়।

ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-কায়েদার ছিনতাইকারীরা দুটি যাত্রীবাহী বিমান নিউইয়র্কের টুইন টাওয়ারে আছড়ে ফেলে। তৃতীয় একটি বিমান ওয়াশিংটনের কাছে পেন্টাগনে আঘাত হানে। আর যাত্রীদের প্রতিরোধের পর চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।

হোয়াইট হাউস এএফপিকে জানিয়েছে যে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও নিউইয়র্কে সফর করছেন। প্রশাসনের কর্মকর্তারা তিনটি স্মরণস্থলেই উপস্থিত থাকবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক দিনের ২৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট সেইসব মানুষকে স্মরণ করবেন, যারা দুষ্ট সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। তিনি তাদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং  মার্কিন নাগরিকদের উদ্ধারে জীবন বাজি রাখা সাহসী উদ্ধারকর্মীদের প্রতি সম্মান জানাবেন।’

পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি সংবাদপত্রটির প্রতিবেদনকে তীব্রভাবে আক্রমণ করেন এবং এর সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যানকে কটাক্ষ করে ‘ম্যাগট হ্যাগারম্যান’ নামে অভিহিত করেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘এটি আরও একটি দুর্নীতিগ্রস্ত সংবাদ। আমি বছরের পর বছর বহুবার নিউইয়র্কে গিয়েছি, সেখানে কেউ কখনো বক্তব্য দেয় না। এটি একটি ‘গম্ভীর স্মরণ অনুষ্ঠান’!’

ট্রাম্প আরও বলেন, ‘ম্যাগট যা বানিয়ে লিখেছে, এমন কিছু আমি  কখনো ভাবিওনি। আর সত্যি বলতে, আমি বক্তব্য না দিলেও খুশি, কারণ আমি সব সময়ই কথা বলছি। এটি নিহতদের এবং তাদের প্রিয় স্বজনদের স্মরণ করার দিন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর