বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এতে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে এ একাদশে আছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে।

ক্রিকইনফোর এই একাদশে ইনিংস উদ্বোধনে থাকছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন নম্বরে ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর আছেন শহিদ আফ্রিদি।

ব্যাটিং অর্ডার হিসেবে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আট নম্বরে আছেন আফগান স্পিনার রশিদ খান। দলের পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:

সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর