শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কেকেআরের সহকারী কোচ হলেন শেন ওয়াটসন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে । নতুন দায়িত্বে তিনি কাজ করবেন প্রধান কোচ অভিষেক নায়ার এবং দলের মেন্টর ডোয়াইন ব্রাভোর সঙ্গে। 

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়াটসনের পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিও যুক্ত হয়েছেন কেকেআরের কোচিং সেটআপে। গত মৌসুমে সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করার পর দলটি তাদের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে।

ওয়াটসন কেকেআরের অফিসিয়াল বিবৃতিতে বলেন,’কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতীকী একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। কেকেআর সমর্থকদের আবেগ এবং দলের সাফল্যের প্রতি তাদের নিবেদন আমাকে সবসময়ই অনুপ্রাণিত করেছে। আমি কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে কাজ করে কলকাতায় আরেকটি শিরোপা এনে দিতে চাই।’

এটি ওয়াটসনের দ্বিতীয় আইপিএল কোচিং দায়িত্ব। এর আগে তিনি ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন রিকি পন্টিংয়ের অধীনে।

অন্যদিকে, টিম সাউদি সম্প্রতি ইংল্যান্ড দলে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর