শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দল ঘোষণা, চার বছর পর ফিরলেন মোসাদ্দেক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই অলরাউন্ডার। 

সর্বশেষে ২০২২ সালের নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি পরে মাঠে নামেন তিনি। আর ওয়ানডেতে সবশেষ একই বছরেএ আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার খেলেন মোসাদ্দেক।

ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। ৬ ইনিংসে ৭৭ গড়ে, ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন তিনি। এর মধ্যে ৪৯ বলে রেকর্ড সেঞ্চুরিও করেন। এছাড়া ৭ ইনিংস বোলিং করে ১২ উইকেটও নিয়েছেন এই অফ স্পিনার।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অংকন। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে না থাকা উইকেটরক্ষক-ব্যাটার কাজী নুরুল হাসান সোহানও দলে ফিরেছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর