শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশি রিপন মণ্ডলের হেলমেট ধরে টানাটানি দ. আফ্রিকার ইনোসেন্টের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে চলছে ৪ দিনের টেস্ট। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশি ব্যাটার রিপন মণ্ডলকে মাঠে রীতিমতো হেনস্থা করেছেন দ. আফ্রিকার পেসার ইনোসেন্ট এনতুলি।

বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারে ঘটনাটি ঘটে। প্রথম দিনে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা টাইগাররা শেষের দিকে দারুণ ব্যাট করেছে। প্রথম দিনে ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে দারুণ শুরু করে। এদিন এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কাও দেন। রিপন এসময় এনতুলিকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে বেশ জোরেই টান দেন এনতুলি। এরপরও তাকে সরিয়ে দেন রিপন। পরে আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার এসে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি আমলে নিয়েছেন ম্যাচ রেফারিও।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর