শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন সাকিব আল হাসান। অনলাইনে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখিয়েছিলেন তিনি।

তবে রোববার সিদ্ধান্ত বদলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।

 

দলদবলের দ্বিতীয় দিন রোববার সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস) কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তার নামে কয়েকটি মামলাও হয়েছে। তবে এর মাঝেই দলের হয়ে ভারতের মাটিতে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশে ফিরে নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাননি। এরপর থেকে দলের বাইরেই আছেন তিনি। তাছাড়া তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় এবং পরে নিষিদ্ধও হন।

‘শুধু বোলার’ সাকিব এ বছরের বিপিএলে চিটাগাং কিংসে নাম লিখিয়েছিলেন। কিন্তু দেশে না আসতে পারায় খেলতে পারেননি। এমতাবস্থায় গতকাল ডিপিএলের দলবদলে তার নাম দেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছে। ঘটা করেই দলে নেওয়ার কথা জানিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এমনকি তাকে খেলানোর বিষয়ে আশার কথাও শুনিয়েছিলেন দলটির মালিক লুৎফর রহমান বাদল।

কিন্তু একদিন পরেই নিজের দলদবল স্থগিত করার অনুরোধ জানান সাকিব। সে মোতাবেক আজ সিসিডিএমকে চিঠি দেয় রূপগঞ্জ। তবে এখনই সাকিবের নাম বাদ যাচ্ছে না। দলবদল শেষ হলে সব ক্লাব সিসিডিএমকে তালিকা পাঠাবে। তখন ক্লাবগুলো খেলোয়াড়দের নাম সরিয়ে নিতে পারবে।

মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডিপিএল। আজ শেষ হয়েছে দুই দিন ব্যাপী দলবদল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর