শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকায় আজারবাইজান নারী ফুটবল দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

তিন জাতি আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে সকালে ঢাকায় এসেছে আজারবাইজান নারী ফুটবল দল।

আজ বুধবার ( ২৪ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ।

বাংলাদেশ, আজারবাইজান ও মালয়েশিয়া পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। ২৯ নভেম্বর খেলবে আজারবাইজান ও মালয়েশিয়া। ২ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান।

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। এই সিরিজে দিয়ে দীর্ঘ এক যুগ পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলবে জাতীয় নারী ফুটবল দল। সর্বশেষ ২০১৩ সালে এই স্টেডিয়ামে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল সাবিনারা।

আজারবাইজানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে। ইউরোপের কোনো দলের বিপক্ষে আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার বিকেলে দুই অতিথি দল ম্যাচ ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর