বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

স্বাগতিক ভুটানের বিপক্ষে নিজেদের ভুলে শিরোপা হাতছাড়া করলেও গর্বের জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

এর আগে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ভারতকে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিতের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে নেপালকে উড়িয়ে আগেভাগেই ট্রফি জিতে নেয় ভারত।

তবে রোববার (৩১ আগস্ট) ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রতিশোধের ম্যাচে ইতিহাস গড়ে বাংলাদেশ।

রেফারির বাঁশি বাজার মাত্র ২৯ সেকেন্ডের মাথায় মামোনি চাকমার ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন পূর্ণিমা মারমা। তবে ৯ মিনিটেই সমতায় ফেরে ভারত। বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করেন আনুশকা কুমারী।

৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মামোনির ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।

ভারত ম্যাচে ফেরে ৬৫ মিনিটে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন প্রীতিকা বর্মণী। শেষ সময়ের নাটকে ৮৯ মিনিটে ভারতের হয়ে সমতাসূচক গোল করেন ঝুলান নংমাইথেম।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাটকীয় মুহূর্ত। রেয়ার পাস ধরে প্রীতি শট নেন, গোলরক্ষক মুন্নি তা ঠেকালেও বল ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে জালে জড়ায়। তাতেই ৪-৩ গোলে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ফাইনাল ম্যাচে প্রতিশোধের জয় দিয়ে আসর শেষ করল প্রীতি-আলপিরা। শিরোপা হারানোর হতাশা থাকলেও ভারতকে হারিয়ে গর্বের জয়ই এখন লাল-সবুজের মেয়েদের মুখে হাসি ফোটাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর