বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের টিকিট বিক্রি এরই মধ্যে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় দুই মাস আগেই টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিল সংস্থাটি।

আইসিসি জানিয়েছে,  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই টুর্নামেন্টের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

টিকিট পাওয়া যাবে tickets.cricketworldcup.com ওয়েবসাইটে। আপাতত প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হলেও দ্বিতীয় পর্বের টিকিট বিক্রির তারিখ শিগগিরই জানানো হবে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো যেন সবাই খেলা দেখার সুযোগ পান। টিকিটের দাম নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সর্বনিম্ন মূল্য ভারতীয় মুদ্রায় ১০০ টাকা এবং শ্রীলঙ্কায় ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মাঠে বেশি দর্শক আকৃষ্ট করতেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর