শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হামজা-শমিত-ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

বাংলাদেশের জার্সিতে কিছুদিন আগে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী সামিত সোম। এ ছাড়া ইতালি লিগে খেলা আলোচিত ফাহমিদুলও ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ দলে।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন প্রীতি ম্যাচ উপলক্ষে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজা, সামিত সোমরা ছাড়াও ফিরেছেন বেশ কয়েকজন ফুটবলার।

দলে বেশ কিছু নতুন মুখ ও প্রত্যাবর্তন ঘটেছে। ইতালির লিগে খেলা তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম এরইমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। রোম থেকে সরাসরি বাংলাদেশ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আরও অপেক্ষারত রয়েছেন বাংলাদেশি-ব্রিটিশ মিডফিল্ডার হামজা চৌধুরী। আগেই যার জাতীয় দলের হয়ে অভিষেক সেরেছেন। তাকে ২ বা ৩ জুন ঢাকায় দেখা যেতে পারে। ব্রিটিশ-বাংলাদেশি তরুণ শমিত সোম আসবেন ৪ জুন। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার হয়তো তার প্রথম ক্যাপ দেখতে পাবে ফুটবলপ্রেমীরা।

ফরোয়ার্ড লাইনে দলে ফিরেছেন সুমন রেজা, যিনি দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেলেন। মিডফিল্ডে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, তরুণ মোরসালিন ও কৌশলী মুজিবুর রহমান জনি। ডিফেন্সে যেমন আছেন তারিক কাজী, তেমনি রয়েছেন নির্ভরযোগ্য তপু বর্মণ।

গোলপোস্টের নিরাপত্তায় আছেন তিনজন— মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ। তাদের দক্ষ হাতেই নির্ভর করবে দলের শেষ রক্ষার দায়িত্ব।

৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সেই ক্যাম্প থেকেই বাছাই হবে চূড়ান্ত স্কোয়াড। যারা লড়বেন দেশের জন্য। সিঙ্গাপুর ও ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের ফুটবল কি পারবে ঘুরে দাঁড়াতে? সেটা সময়ই বলবে। তবে বাংলাদেশের ফুটবল-ভবিষ্যতের পথে এটি হতে পারে এক নতুন সূচনা!

২৬ সদস্যের বাংলাদেশ দল:
গোলরক্ষক:
মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার:
শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার:
হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, জনি, মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।

ফরোয়ার্ড:
ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর