বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিনন্দন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক জাতীয় নারী দলের সদস্য সাথিরা জাকির জেসি। এর মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে যুক্ত হবে নতুন এক মাইলফলক। অসাধারণ  এই অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস সাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়ে এক বার্তাতে লিখে, ‘অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন। আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।’

জেসি বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। গত ২ বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি।

প্রসঙ্গত, জেসি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর